জৈন্তাপুর সিলেটের একটি প্রাচীন জনপদ। এখানে রয়েছে জৈন্তা রাজবাড়ি, খাসিয়াপাড়া আর সাইট্রাস গবেষণা কেন্দ্র। তা ছাড়া লালাখাল আর জাফলং জৈন্তাপুর থেকে একেবারে কাছে। পাশেই রয়েছে জৈন্তা হিল রিসোর্ট। এর আশপাশের নয়নাভিরাম সৌন্দর্যের সঙ্গে এখানকার ঝরনা আপনাকে মুগ্ধ করবে। খুব কাছে দাঁড়িয়ে দেখা যায় মেঘালয়ের উঁচু উঁচু সব পাহাড়। আশপাশ বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ভরা। জাম্বুরা আর কমলা গাছ প্রচুর। তা ছাড়া এখানে আকাশছোঁয়া পালান গাছ আছে।
এখানকার বাড়িগুলো খুব সুন্দর। প্রতিটি বাড়িতে সুপারি, স্থলপদ্ম আর জবা গাছের দেখা মিলবেই। সুপারি গাছে সবাই পানের চাষ করে থাকে। প্রতিটি বাড়ির সামনের অংশ পাথর দিয়ে বাঁধাই করা।
এখানকার বাড়িগুলো খুব সুন্দর। প্রতিটি বাড়িতে সুপারি, স্থলপদ্ম আর জবা গাছের দেখা মিলবেই। সুপারি গাছে সবাই পানের চাষ করে থাকে। প্রতিটি বাড়ির সামনের অংশ পাথর দিয়ে বাঁধাই করা।

.jpg)