অনুসরন করুন


Blogger widgets
IconIcon Icon

vvvv

সাগর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাগর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সাগরকন্যা কুয়াকাটা।

বাংলাদেশের দক্ষিনাঞ্চলে সাগরকন্যাক্ষ্যাত মনোরম একটি ভ্রমণ স্বর্গ কুয়াকাটা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অন্তর্গত লতাচাপালী ইউনিয়নে অসাধারণ সমুদ্র সৈকতটির অবস্থান কুয়াকাটার ঠিক পূর্বেই রয়েছে গঙ্গামতির বা গজমোতির সংরক্ষিত বনাঞ্চল, পশ্চিমে সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল উত্তরে অঞ্চলের সবচেয়ে বড় মাছের বাণিজ্য কেন্দ্র আলীপুর কুয়াকাটা সমুদ্র সৈকতকে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন সৈকত বলা যায় ভৌগলিক অবস্থানের কারণে জায়গা থেকেই সূর্যোদয় এবং সূর্যাচ্চের মনোরম দৃশ্য দেখা যায় তবে সেটা সৈকতের দুই প্রান্ত থেকে
ভালোভাবে সূর্যোদয় দেখা যায় সৈকতের গঙ্গামতির বাঁক থেকে আর সূর্যাচ্চ দেখা পশ্চিম সৈকত থেকে সৈকতের দৈর্র্ঘ্য প্রায় আঠারো কিলোমিটার আর প্রস্থে প্রায় তিন কিলোমিটার পুরো সৈকত ঘেঁষেই রয়েছে  নারিকেল বাগান সমুদ্র সৈকতের পূর্ব প্রান্তে রয়েছে গঙ্গামতির খাল এর পরেই গঙ্গামতির সংরক্ষিত বণাঞ্চল কুয়াকাটা সমুদ্র সৈকতের একেবারে পশ্চিম পাশে আছে জেলে পল্লী মাছের শুটকি তৈরির বিশাল একটি এলাকাও আছে এখানে

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ।

বঙ্গোপসাগরের কোল ঘেঁসে বিশ্বের দীর্ঘতম অভঙ্গুর প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত কক্সবাজার যা কক্সবাজার শহর থেকে বদরমোকাম পর্যন্ত একটানা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত এটি চট্টগ্রাম শহর থেকে ১৫২ কিঃমিঃ দক্ষিণে অবস্হিত ঢাকা থেকে এর দূরত্ব ৪১৪ কি.মি.কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজার পানোয়া  নামেও পরিচিত যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল এর আরো একটি প্রাচীন নাম হচ্ছে পালংকি আধুনিক কক্সবাজারের নাম রাখা হয়েছে ক্যাপ্টেন হিরম কক্স (মৃত্যু ১৭৯৮) এর নামানুসারে যিনি ব্রিটিশ আমলে ভারতের সামরিক কর্মকর্তা ছিলেন
 
সম্পাদক: টিটু ইফতেখার
কপিরাইট © 2011. বাংলাদেশের প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন - সর্বসত্ব সংরক্ষিত
টেমপ্লেট সম্পাদনা - আলভী ডিজাইন