মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। মহাস্থানগড়ের বয়স প্রায় আড়াই হাজার বছর বলে প্রত্নতাত্ত্বিকেরা অনুমান করেন।
এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। এখানে মৌর্য, গুপ্ত ও পাল রাজাদের প্রাদেশিক রাজধানী ছিল। এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন,সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে। এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় ।বগুড়া শহর থেকে প্রায় ১০ কি.মি উত্তরে মহাস্থান গড় অবস্থিত।অদূরেইকরতোয়া নদী।এর আয়তন প্রায় ১ বর্গমাইল। উত্তর-দক্ষিণে প্রায় ৫,০০০ ফুট। পূর্ব-পশ্চিমে প্রায় ৪,৫০০ ফুট। এর চারপাশ উঁচু দেয়াল দিয়ে ঘেরা। পাশের ভূমি থেকে দেয়াল ১৫ থেকে ৩৫ ফুট পর্যন্ত উঁচু।




